আগামী ফেব্রুয়ারির মধ্যেই সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। আমির খসরু বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের কর্মসূচি চূড়ান্ত করতে দুটি ওয়ার্কিং গ্রুপ বর্তমানে কাজ করে যাচ্ছে। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, সব প্রক্রিয়া স্বাভাবিকভাবেই এগিয়ে চলছে। আইএমএফের শর্তাবলির কারণে সরকার পিছিয়ে গেছে—এমন ধারণার প্রতিবাদ করে মন্ত্রী জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গৃহীত কর্মসূচিতে এমন অনেক বিষয় ছিল, যা একটি নির্বাচিত সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। মন্ত্রী আরও বলেন, ‘শর্তের কারণে আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে গেছি তা নয়।
তিনি আরও বলেন, রাতারাতি কোনো কঠোর সিদ্ধান্ত নিলে তা জনগণের কষ্ট বাড়াতে পারে এবং অর্থনীতি ও ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বৈশ্বিক প্রেক্ষাপটের বড় পরিবর্তনের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক কাঠামোকে নতুন করে সাজাতে হচ্ছে। পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো উন্নয়ন অংশীদাররা যেমন সমন্বয় করছে, আইএমএফও সেভাবেই কাজ করছে। এই সমন্বয় ছাড়া উন্নয়ন লক্ষ্য অর্জন করা কঠিন হবে বলে তিনি মত দেন।








