পদ্মা সেতু এলাকায় গভীর রাতে তাণ্ডব, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

Published: November 10, 2026, 7:45 am

শরীয়তপুরের জাজিরায় অবস্থিত পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার কাছে গভীর রাতে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে নাওডোবা এলাকায় লগি-বৈঠা হাতে একদল মানুষকে টোলপ্লাজার সামনে অবস্থান নিতে দেখা যায়। অভিযোগ উঠেছে, সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবরোধ ও ভাঙচুরের সঙ্গে জড়িত। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শী ও টোলপ্লাজায় কর্মরতদের তথ্য অনুযায়ী, প্রায় আধাঘণ্টা স্থায়ী এই অবরোধের কারণে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। টোলপ্লাজার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে লগি-বৈঠা হাতে বিক্ষোভকারীদের অবস্থান এবং গাড়ি ভাঙচুরের দৃশ্য লক্ষ্য করা গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন পুলিশ সদস্যরা। ঘটনার সময় বিক্ষোভকারীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম।

ঘটনার বিষয়ে ওসি আব্দুল সালাম আরও বলেন, হামলাকারীরা নির্বিচারে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালিয়েছে। বর্তমানে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’। যদিও কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।