দেশের বাজারে টানা তিন দফায় কমল স্বর্ণের দাম

Published: November 13, 2026, 4:05 am

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত হয়েছে। টানা তিন দফায় স্বর্ণের দর সমন্বয়ের অংশ হিসেবে গত বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। আগের দিন বুধবার বাজুস প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৭৪১ টাকা ছাড় দিয়েছিল। সেদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। গত দিন সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হচ্ছে।