সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই, অকালেই থামল গানের সুর

Published: November 13, 2026, 6:50 am

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে শেখ সাহেদ আলীর দাফন সম্পন্ন করা হবে। তাঁর মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শিল্পী সাহেদ আলীর ভাতিজা সাকির হাসান জামী সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, শারীরিক নানাবিধ শারীরিক অসুস্থতা নিয়ে গত ২৪ অক্টোবর হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় বুধবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দীর্ঘ ১১ বছরের কঠোর সাধনায় ২৪টি নতুন গান প্রকাশের সব প্রস্তুতি গুটিয়ে এনেছিলেন এই শিল্পী। চলতি মাসের ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ার কথা ছিল। তবে আকস্মিক গুরুতর অসুস্থতার কারণে তাঁর সেই বিশেষ আয়োজন আর আলোর মুখ দেখতে পায়নি।