মায়ের সামনেই মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল কিশোর আবিরের

Published: November 14, 2026, 10:05 am

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়াবাজার এলাকায় জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিল আবির। অনুষ্ঠান শেষে ফেরার প্রস্তুতির সময় কমিউনিটি সেন্টারের পাশের মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুতগতির হাইয়েস মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবির ওই এলাকার চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা বাপ্পি রহমানের ছেলে এবং সে পেশায় নির্মাণশ্রমিক ছিল। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা বাপ্পি রহমানের ছেলে। সে নির্মাণশ্রমিকের কাজ করত বলে জানিয়েছে পুলিশ।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত হাইয়েস গাড়িটির চালক ও মালিককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।