দেশের ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

Published: October 30, 2026, 2:44 am

দেশের ছয়টি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, শনিবার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে।

সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমাগত দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নেয় এবং বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে ছত্তিশগড় ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি উত্তর দিকে এগিয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও এর সংলগ্ন এলাকায় নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।