হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭–২৮ শিক্ষাবর্ষের জন্য তাদের মর্যাদাপূর্ণ লিড (LEAD) ফেলোশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে।
LEAD শব্দের পূর্ণরূপ হলো—Learn, Engage, Advance and Disrupt।
এই বিশেষ ফেলোশিপ কর্মসূচির মূল লক্ষ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা। হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ যৌথভাবে এটি আয়োজন করছে। মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পেশাজীবীদের জন্য এই প্রোগ্রামটি উন্মুক্ত।
ফেলোশিপের সময়সীমা ও কাঠামো
এই ফেলোশিপ কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ১ সেপ্টেম্বর এবং শেষ হবে ২০২৮ সালের ৩১ আগস্ট। পুরো মেয়াদে ১২ মাসের অনলাইন পাঠক্রম পরিচালনার পাশাপাশি ২০২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ছয় সপ্তাহের সরাসরি আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণার্থীরা হার্ভার্ডের অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে বিশেষ কোর্স ও মাস্টারক্লাসে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং ব্যক্তিগত নেতৃত্ব বিকাশে পরামর্শ গ্রহণ করবেন। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে। এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন। কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান।
ফেলোশিপের সুযোগ-সুবিধাসমূহ
- যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমানভাড়া প্রদান করা হবে।
- কর্মসূচি চলাকালীন আবাসনের সম্পূর্ণ ব্যবস্থা থাকবে।
- যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা ফি প্রদান করা হবে।
- যুক্তরাষ্ট্রে অবস্থানকালে জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য ভাতা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
- সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
- প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করার পর সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (শিক্ষার্থী অবস্থায় করা কাজ অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে না)।
- নেতৃত্ব প্রদানের উল্লেখযোগ্য অভিজ্ঞতা এবং ভবিষ্যতে নেতৃত্বের দক্ষতা আরও বিকাশের প্রবল সম্ভাবনা থাকতে হবে।
- যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতাসম্পন্ন হতে হবে।
- ২০২৮ সালের এপ্রিলে ছয় সপ্তাহ কেমব্রিজে আবাসিক কর্মসূচিতে সরাসরি উপস্থিত থাকার সামর্থ্য থাকতে হবে।
- আবাসিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি বা সমমানের বিরতি নেওয়ার নিশ্চয়তা থাকতে হবে।
- ফেলোশিপের মেয়াদকালে অন্য কোনো পূর্ণকালীন ফেলোশিপে যুক্ত থাকা যাবে না।
- বিভিন্ন অঞ্চল, পেশা, শিক্ষাগত শাখা ও খাতের প্রার্থীরা আবেদনের যোগ্য।
- সব লিঙ্গপরিচয়ের প্রার্থীর জন্য আবেদন উন্মুক্ত।
- প্রার্থীকে অবশ্যই নিজ দায়িত্বে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত নির্দেশনা ও যোগ্যতা যাচাই করতে হবে। এরপর নির্ধারিত ফরমটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সময়মতো জমা দিতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম)। যোগ্য প্রার্থীরা হার্ভার্ডের ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।








