আইজিপি আলী হোসেন ফকির জানিয়েছেন, সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় ক্রসফায়ার করতেও পুলিশ প্রস্তুত। সোমবার রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডের শাহজাহান ইমাম টাওয়ারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’র উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। আইজিপি বলেন, সংবিধান ও আইন অনুযায়ী পরিস্থিতির প্রয়োজনে যা যা করণীয়, পুলিশ তাই করবে। আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, ‘আমাদের দায়িত্ব, আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেইটাই আমরা করব। আর আমরা যদি নীরবে থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ।
রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, কারা ক্ষমতায় আসবে বা নির্দিষ্ট কোনো ব্যক্তি কবে ফিরবেন, সেটি পুলিশের দেখার বিষয় নয়। পুলিশি কার্যক্রমের সমালোচনা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, লাঠিপেটা করলে বলা হয় ফ্যাসিস্ট, আর চুপ থাকলে বলা হয় দুর্বল। অথচ কাজ করার উপযুক্ত পরিবেশ ও ক্ষমতায়ন প্রয়োজন।
তিনি আরও বলেন, জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কোনো বিকল্প নেই। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী কাজ করলেও দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পুলিশের ভূমিকা অপরিহার্য। কাউকে পুলিশকে ব্ল্যাকমেইল না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। অন্যথায় সুখী ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব নয় বলে মনে করেন আইজিপি। এমপাওয়ার করতে হবে।’ ‘আপনার সুখে, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই। আপনারা পুলিশকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা কইরেন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না’—বলেন তিনি। সব দল-মতের ইলেকশন এজেন্ডা থাকে শান্তি।








