ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো মব বা জনরোষের সম্মুখীন হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার সময় তিনি এ কথা বলেন। উপদেষ্টা স্পষ্ট করেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে এবং ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, ‘আমরা যাকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি।
এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় যা হওয়ার তাই হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা অতীতে ন্যায়বিচার করেননি, কিন্তু বর্তমান সরকার তাকে সেই ন্যায়বিচার নিশ্চিত করবে। তিনি আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফেরার পর কোনো ধরনের বেআইনি পরিস্থিতির মুখোমুখি হবেন না। সবশেষে তিনি বলেন, শেখ হাসিনা ফিরে এলে তাকে স্বাগত জানানো হবে। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।








