বিদ্যুৎ বিভ্রাটে সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারকাজ ব্যাহত

Published: October 27, 2026, 9:25 am

বিদ্যুৎ বিভ্রাটের কারণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারিক কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা এমনই ছিল যে, চেম্বারগুলোতে আইনজীবীদের অন্ধকারে বসে থাকতে দেখা যায়। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিজ কার্যালয়ে টিভি মিডিয়ার ক্যামেরার লাইট জ্বালিয়ে ব্রিফিং সম্পন্ন করেন।

একইভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে। দীর্ঘ আধা ঘণ্টা অপেক্ষার পরও বিদ্যুৎ না আসায় বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং দিনের বাকি সময়ের জন্য ট্রাইব্যুনাল আর না বসার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, বিদ্যুৎ না থাকায় এই বাধ্যবাধকতায় বিচারকাজ স্থগিত করা হয়েছে।