চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় পাঁচ বাসযাত্রীর প্রাণহানি ঘটেছে। সোমবার গভীর রাতে কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী শাপলা পরিবহনের একটি বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক গাড়িটি রাস্তার পাশে থামিয়ে মেরামতের কাজ করছিলেন। সে সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে সড়কের পাশে রাখা কাঠের গুঁড়িতে বসে অপেক্ষা করছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে কাঠের গুঁড়িতে বসে থাকা ৫ বাসযাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
একপর্যায়ে ঢাকামুখী একটি বেপরোয়া গতির কন্টেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে বসে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। বার আউলিয়া হাইওয়ে পুলিশের এএসআই আব্দুল মতিন জানান, দুর্ঘটনাস্থলে নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ ছিলেন। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।








