মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার মহৎ উদ্দেশ্যে ভৈরব বন্ধুসভা আয়োজন করে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। গত ২১ অক্টোবর ভৈরব পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অংশ নেয় লাল ও সবুজ দল। বাংলাদেশের জাতীয় পতাকার রঙের আদলে দল দুটির নামকরণ ও পোশাক নির্বাচন করা হয়েছিল, যা দর্শক ও খেলোয়াড়দের মাঝে বেশ উৎসাহ জুগিয়েছে।
ম্যাচের শুরু থেকেই দুই দল সমানতালে লড়াই চালিয়ে যেতে থাকে। প্রথমার্ধের খেলা ২-২ গোলে সমতায় থাকায় বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে লাল দলের খেলোয়াড়রা নিজেদের রণকৌশলে পরিবর্তন এনে আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। শেষ পর্যন্ত সবুজ দলকে ৫-২ গোলে পরাজিত করে লাল দল জয় নিশ্চিত করে। এই ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন লাল দলের রাইট উইঙ্গার হান্নান আহমেদ, যার ফলে তিনি সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তে লাল দল দুটি এবং সবুজ দল একটি কার্ডের সম্মুখীন হয়। মাঠে উপস্থিত প্রায় শতাধিক দর্শক খেলাটি উপভোগ করেন। শেষ পর্যন্ত ৫–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। মাঠে প্রায় শতাধিক দর্শকের উপস্থিতি খেলাটিতে বাড়তি প্রাণ সঞ্চার করে।
খেলা শেষে বন্ধুসভার উপদেষ্টা ও সাংবাদিক সুমন মোল্লা বলেন, বর্তমান সময়ে মাদক সমাজের জন্য একটি অদৃশ্য মহামারির মতো, যা একটি প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। তরুণদের সুস্থ রাখতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলার মাঠে সময় কাটানোর গুরুত্ব অপরিসীম। অন্যদিকে ভৈরব বন্ধুসভার সাবেক সভাপতি প্রিয়াঙ্কা জানান, ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ উপভোগ্য এবং পুরো সময়জুড়েই দুই দলের লড়াইয়ে টান টান উত্তেজনা বিরাজ করছিল। তাই তরুণদের পড়াশোনার পাশাপাশি অবসর সময় অবশ্যই খেলার মাঠে কাটাতে হবে এবং ভালো সঙ্গ বেছে নিতে হবে।’।
এই আয়োজনে উপস্থিত ছিলেন ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশু, পাঠাগার সম্পাদক মহিমা মেধা, সংস্কৃতি সম্পাদক মোশাররফ রাব্বি এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ভুবন আহমেদসহ অন্যান্য বন্ধুরা। ম্যাচের ছবি ধারণের দায়িত্বে ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম। মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিতে ও তরুণ প্রজন্মের মাঝে সুস্থ বিনোদনের চর্চা বাড়াতে এমন উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ভৈরব বন্ধুসভা।








