রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

Published: November 1, 2026, 4:06 am

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা হেফাজতে নেন।

রোববার সকালে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম। তবে কোন মামলায় বা কী অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।