অন্ধ্রপ্রদেশ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই লঘুচাপের প্রভাবে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর ফলে রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উল্লিখিত পাঁচটি বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির পাশাপাশি সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।








