জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও সংশ্লিষ্টদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে লেখেন, নগর পুড়িলে দেবালায় এড়ায় না; আজ আমাকে টার্গেট করা হলেও কাল বা পরশু অন্যদেরও আক্রান্ত করা হবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশীয় শক্তি নয় উল্লেখ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দিল্লির আশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। তারা দেশের ভেতরে নাশকতা চালিয়ে সীমান্ত পার হয়ে ওপারে গিয়ে আশ্রয় নিচ্ছে।
তিনি আরও লেখেন, বর্তমান সরকার ও প্রশাসনের কাছে জনগণের নিরাপত্তার আশা করা যাচ্ছে না। তাই আমাদের নিজেদেরই পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী এই শক্তিকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করার দৃঢ় সংকল্পের কথা জানান তিনি।








