ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২

Published: November 9, 2026, 12:45 pm

সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। অভিযানের সময় অভিযুক্তদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।