চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফের উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, মূলত পুরানো হার্ডওয়্যারের কারণেই এই বড় ধরনের বিপর্যয় ঘটে। তিনি সাংবাদিকদের বলেন, ‘পুরানো হার্ডওয়্যারের কারণে’ এমন বিপর্যয় হয়েছে।
এর আগে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব বিমানবন্দর থেকে উড়োজাহাজ উড্ডয়ন সাময়িক স্থগিত করলে পুরো দেশে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয় এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বের কবলে পড়ে। ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ-র কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির পর এটিই ছিল দেশজুড়ে ফ্লাইট স্থগিতের প্রথম ঘটনা।








