হরমুজে সামুদ্রিক সংঘাতে ২৫ নাবিকের মৃত্যু, আটকা ২৩ হাজার জাহাজকর্মী

Published: November 14, 2026, 5:25 am

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের জলসীমা ও কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অস্থিরতা চরমে পৌঁছেছে। ইরানকে কেন্দ্র করে সৃষ্ট এই সংকটে এ পর্যন্ত ১৩৪টি সামুদ্রিক সংঘাতের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন। এছাড়া জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বর্তমানে প্রায় ২৩ হাজারেরও বেশি নাবিক সমুদ্রের বুকে আটকা পড়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যের ভিত্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গত শুক্রবার এসব উদ্বেগজনক চিত্র তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি।

খালেদ খিয়ারির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর পর্যন্ত এসব সংঘাতের হিসাব রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে অক্টোবর মাসেই সবচেয়ে বেশি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির ফলে জ্বালানি সরবরাহ, পরিবহন খাত ও বিমা ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। খালেদ খিয়ারি সতর্ক করে বলেন, এই অস্থিতিশীল পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেওয়া যায় না। অবিলম্বে বেসামরিক জাহাজে হামলা বন্ধ করে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার কারণে প্রায় ১ হাজার ৬০০টি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ইরান কেবল জাহাজেই নয়, বরং সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগ কেবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালাচ্ছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ হ্রাস পেয়েছে।