স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ বছর মোট ২৩টি আইএইচটি এবং ৭টি ম্যাটসে ভর্তি হওয়া যাবে। সব মিলিয়ে মোট ৪ হাজার ২৮৩টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকছে, যার মধ্যে আইএইচটিতে ৩ হাজার ৬১৯টি এবং ম্যাটসে ৬৬৪টি আসন রয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২৬ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি তে ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেছে। এর মধ্যে আইএইচটিতে মোট আসন ৩ হাজার ৬১৯টি, আর ম্যাটসে ৬৬৪টি—মোট আসন ৪ হাজার ২৮৩। ভর্তির আরও বিস্তারিত সব তথ্য দেখুন এখানে।
ভর্তি-ইচ্ছুক যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই কার্যক্রম গত ২৭ অক্টোবর শুরু হয়েছে এবং ৬ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত চলবে। আবেদন ফি ৮০০ টাকা, যা প্রিপেইড টেলিটক নম্বরের মাধ্যমে জমা দেওয়া যাবে। আবেদনের পর ৯ ও ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ থাকবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।
আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেতে হবে। পাশাপাশি জীববিজ্ঞান বিষয়ে অবশ্যই ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। একজন শিক্ষার্থী যেকোনো একটি প্রতিষ্ঠানের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষা এসএসসির সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মানবণ্টন অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ১৫ নম্বর করে এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে। এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। মেধা তালিকা প্রস্তুতির ক্ষেত্রে এসএসসি পরীক্ষার জিপিএ-কে ৫ দিয়ে গুণ করে ১০ নম্বর এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে জাতীয় মেধাক্রম নির্ধারণ করা হবে। এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন।
দেশের বিভিন্ন জেলায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা আইএইচটিতে ৩২৭, রাজশাহী ২৭৭, বগুড়া ৩০৭, চট্টগ্রাম ২৭৭, বরিশাল ২৭৭, রংপুর ২৭৭, ঝিনাইদহ ২৭৭, সিলেট ২৫৭, সিরাজগঞ্জ ১০৩, সাতক্ষীরা ১০৩, জামালপুর ২০৬, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ১০৩, গাজীপুর ১০৩, গোপালগঞ্জের কাশিয়ানী ১০৩, জয়পুরহাট ১০৩, মাদারীপুর ১৫৫, মানিকগঞ্জ ৫২, মুন্সিগঞ্জ ৫২, নোয়াখালী ৫২, নওগাঁ ৫২, কুড়িগ্রাম ৫২, ময়মনসিংহ ৫২ এবং মাদারীপুরের শিবচরে ৫২টি আসন রয়েছে।
এছাড়া ম্যাটসগুলোর মধ্যে বাগেরহাটে ১৫২, কুষ্টিয়ায় ১০২, নোয়াখালীতে ১০২, সিরাজগঞ্জে ১০২, টাঙ্গাইলে ১০২, কুমিল্লায় ৫২ ও ফরিদপুরে ৫২টি আসন সংরক্ষিত আছে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা উপজাতি প্রার্থীদের জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত রাখা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তি শেষে মেধা তালিকা অনুযায়ী অবশিষ্ট প্রার্থীরা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫ শতাংশ আসন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। আইএইচটিগুলোয় ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা উপজাতির প্রার্থীদের জন্য ১% আসন সংরক্ষণ করা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুষদের আসনসংখ্যার ভিত্তিতে কোনো অনুষদে একজনের অধিক প্রার্থী বিবেচিত হবেন না এবং ম্যাটসসমূহের ভর্তির ক্ষেত্রেও ১% আসন সংরক্ষণ করা হবে। কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন। কোনো বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এরূপ আসনের ছাত্রছাত্রীদের জন্য সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য বেতন-ভাতাদি ও সেশন চার্জের অতিরিক্ত কোনো প্রকার ফি গ্রহণ করতে পারবে না।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অনুমোদিত কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম শেষ করতে হবে। আইএইচটির ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষে ৯ মাসের হাসপাতাল সংযুক্ত প্রশিক্ষণ এবং ম্যাটসের শিক্ষার্থীদের কোর্স শেষে ৬ মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি কোর্সে চতুর্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী ৯ মাস হাসপাতালে সংযুক্তিতে প্রশিক্ষণ গ্রহণের কথা উল্লেখ রয়েছে, যা সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল/ ডেন্টাল কলেজ ও।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় পাস করতে ব্যর্থ হলে কোনো প্রার্থী সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানেই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন না। পরীক্ষার দিন সরকারি বিধিবিধান অনুযায়ী উপজাতি প্রার্থীদের মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।








