১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

Published: November 2, 2026, 1:05 pm

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাত ৮টার পর থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। নতুন দর আজ রাত ৮ টার পর থেকে কার্যকর হবে। যদিও বাজারে বিইআরসি ঘোষিত দরে গতমাস থেকেই গ্যাস পাওয়া যাচ্ছে না।

বিইআরসির তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যের ঊর্ধ্বগতি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয় করার কারণেই এই দাম বাড়ানো হয়েছে। কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (পরিবহন খরচসহ) ১২ কেজির সিলিন্ডারে ২০০ টাকা থেকে বেড়ে ২৮১.৭৬ টাকা হয়েছে। পাশাপাশি ডিলারদের চার্জ ৫০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪.৬২ টাকা থেকে বেড়ে ৯১.৯৫ টাকায় দাঁড়িয়েছে। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে এই অটোগ্যাসের প্রতি লিটারের দর ছিল ৭৩.০৯ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, এলপিজির বাজারে অস্থিরতা কাটছে না। অক্টোবর মাসে দাম ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা করা হলেও, রাজধানীর অনেক এলাকায় তা ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে এলপিজি বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারে দর বাড়লে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেয়ায় সাধারণ ভোক্তারা ১৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও ২২০০ থেকে ২৫০০ টাকায় কিনতে বাধ্য হয়েছেন। অন্তর্জাতিক বাজারদর উর্ধমূখী হলে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন।