বিশ্বের নানা প্রান্তে এখন জেন-জি প্রজন্মের আন্দোলনের জোয়ার বইছে। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে ইউরোপ, লাতিন আমেরিকা এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশে এই প্রজন্মের আন্দোলন রাজনৈতিক স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব ফেলছে। কোথাও কোথাও সরকার পরিবর্তনের মতো ঘটনাও ঘটছে। এই আন্দোলনগুলো কোথাও স্বতঃস্ফূর্ত, আবার কোথাও সুপরিকল্পিত। ভারতেও জেন-জি প্রজন্ম এখন ‘তেলাপোকা’ বা ‘ককローチ’ নামক এক নতুন ধারার আন্দোলনের মোড়কে আবির্ভূত হয়েছে। এই আন্দোলনের প্ল্যাটফরমটির নাম ‘তেলাপোকা জনতা পার্টি’ বা সিজেপি। মূলত ভারতের প্রধান বিচারপতির বেকার যুবকদের নিয়ে করা একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় এই প্ল্যাটফরমটির জন্ম হয়েছিল, যেখানে তরুণদের ‘তেলাপোকা’ বলে অভিহিত করা হয়েছিল। কয়েক জায়গায় জেন-জি’র আন্দোলনের ধাক্কায় সরকার বদলও হয়েছে। অনেকের মতে, অভিজিৎ দীপকের অতীত অভিজ্ঞতাই তাকে ভারতে ফিরে এসে আন্দোলন শুরু করার প্রেরণা দিয়েছিল। সিজেপি শুরুতেই গরম ইস্যু পেয়ে গিয়েছিল। সরকারও তরুণদের দাবির প্রতি প্রথমে অবহেলা ও উপেক্ষার পথ নিলেও একসময় তারা বিপদ টের পেয়ে যায়। ফলে আপাতভাবে নিস্তেজ হয়ে গিয়েছিল তেলাপোকারা। আর সিজেপি নিবন্ধনের জন্য আবেদনও করেনি।
সিজেপি’র উত্থান এবং এর কার্যক্রম ভারতীয় রাজনীতির পরিচিত ছক ভেঙে দিয়েছে।
গত মে মাসে যুক্তরাষ্ট্র থেকে ফিরে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী অভিজিৎ দীপকে এর ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো তৈরি করেন। যদিও শুরুতে এটি কেবল একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফরম হিসেবে পরিচিত ছিল, তবে দ্রুতই তা ভারতের তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিচ্ছবি হয়ে ওঠে। বিভিন্ন তথ্য অনুযায়ী, অভিজিৎ দীপকে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত আম আদমি পার্টির (আপ) সোশ্যাল মিডিয়া টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। উল্লেখ্য, আপ নিজেও ২০১১ সালে আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক মঞ্চে উঠে এসেছিল। সিজেপি’র উত্থান নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়মকে কেন্দ্র করে গতি পায়, যেখানে ভারতের বিশাল সংখ্যক কর্মক্ষম তরুণ-যুবক শামিল হয়েছিলেন। ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার এবং ১৫ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে স্কুল শেষ করা ৪০ শতাংশ তরুণের কর্মসংস্থানের অভাবই এই আন্দোলনের মূল জ্বালানি হিসেবে কাজ করেছে। আর সেই তেলাপোকারাই আন্দোলনের মঞ্চে প্রথম আবির্ভাবেই সরকারকে মাথা নত করতে বাধ্য করেছে। আসলে ভারতের কর্মক্ষম জনসংখ্যার এক-তৃতীয়াংশের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে। এই তরুণদের জন্য অর্থনৈতিক সুযোগের অভাব এতটাই তীব্র ছিল যে, তারা যেকোনো সলতের জন্যই অপেক্ষা করছিলেন। সেই সলতেতেই সিজেপি আগুন দিতে পেরেছে। আর এই পদত্যাগের মধ্যদিয়ে সেই দফার আন্দোলনের সমাপ্তি হয়েছিল।
দিল্লির যন্তর মন্তরে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ছাত্র ও তরুণদের আন্দোলনে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। যদিও সিজেপি সরাসরি নির্বাচনী রাজনীতিতে যুক্ত হওয়ার ঘোষণা দেয়নি, তবুও তারা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে সক্রিয় রয়েছে। তারা নির্বাচনী রাজনীতির বাইরে থেকে বিরোধী দলগুলোর সঙ্গে কখনো কখনো সমান্তরালভাবে বা সমন্বয় রেখে কাজ করার চেষ্টা করেছে। সিজেপি স্পষ্ট করেছে যে, তারা নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তাই নির্বাচনে অংশ নেওয়া জোটগুলোর সাথে তাদের এক কাতারে বিচার করা উচিত নয়। তাদের মূল লক্ষ্য এখন ভারতের শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার আনা এবং বিভিন্ন রাজ্যের স্কুলের বেহাল দশা জনগণের সামনে তুলে ধরা। তবে ভোটার তালিকা তথা এসআইআর প্রক্রিয়ায় নানা অনিয়মের প্রতিবাদে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনকে হাতিয়ার করে সিজেপি সমান্তরাল আন্দোলন শুরু করেছে। পারস্পরিক সমন্বয় রেখে সেই আন্দোলন পরিচালিত হলেও সিজেপি নেতারা নিরপেক্ষতা রেখেই চলতে চাইছে। আর তাই সমপ্রতি দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ইন্ডিয়া জোটের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সমাবেশের প্রতি সমর্থন জানিয়েও সিজেপি তাতে যোগ দেয়নি।
সিজেপি’র এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। বিশেষ করে বিজেপি সরকার এই আন্দোলনকে দমানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং অভিযোগ করেছেন যে, সিজেপি এবং এর শীর্ষ নেতারা বিদেশি অলাভজনক সংস্থা ও ভারতবিরোধী নেটওয়ার্ক থেকে অবৈধ অর্থ সংগ্রহ করছে। তিনি বিশেষভাবে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কাকে টার্গেট করে অর্থ লেনদেনের অভিযোগ এনেছেন। জবাবে সিজেপি এক বিবৃতিতে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও “লজ্জাজনক বাস্তবতা” হিসেবে আখ্যায়িত করেছে। তাদের ভাষ্যমতে, একজন কেন্দ্রীয় মন্ত্রী কোনো জবাবদিহিতা ছাড়াই মনগড়া অভিযোগ করতে পারেন, যা বর্তমান রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের প্রমাণ। তারা আরও বলেছে যে, সরকারের সমালোচনা করলেই এখন আন্দোলনকারীদের ‘দেশদ্রোহী’ বা ‘সন্ত্রাসী’ হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে।
ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা অনেকাংশেই করপোরেট পুঁজিবাদ, সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতি এবং সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীভূত ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছে। এর বিরুদ্ধে তরুণদের এই বয়ান একটি বিকল্প ধারার সংকেত দিচ্ছে। যদিও বামপন্থি দলগুলো ছাড়া প্রচলিত রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মের এই দাবিগুলোকে সেভাবে ধারণ করতে পারেনি। ২০২৯ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে সিজেপি’র এই ‘তেলাপোকা’ ব্র্যান্ডিং ভারতের রাজনীতিতে দীর্ঘমেয়াদে কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবে এটা স্পষ্ট যে, তরুণ প্রজন্ম এখন আর নীরব দর্শক হয়ে থাকতে রাজি নয় এবং তারা রাষ্ট্রীয় ব্যবস্থার ত্রুটিগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এ বছর ৬টি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন এবং আগামী ২০২৯ সালে হবে দেশব্যাপী সাধারণ নির্বাচন। রাজ্যে রাজ্যে স্কুলগুলোর দুরবস্থা সামনে নিয়ে আসার জন্য সরজমিন পরিদর্শন শুরু করলেও তাদের অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়েছে।








