রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় গোপন বৈঠকের সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পরদিন ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চারজন হলেন— মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)। এদের মধ্যে সোহরাব হোসেন সুমন মিয়ার বাসায়ই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে আয়োজিত মিছিলের আয়োজন ও তাতে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। ওই মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলটির অঙ্গসংগঠনের কর্মীরা অংশ নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।








