বাংলাদেশের বাজারে নতুন রেডমি ১৭ ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গতিশীল ইন্টারনেটের ব্যবহার এবং একই সঙ্গে একাধিক কাজ নির্বিঘ্নে করার জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর। দীর্ঘসময় ব্যবহারের সুবিধার জন্য ফোনটিতে রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা দ্রুত চার্জ করার জন্য ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি সমর্থন করে। ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি একবার চার্জে দীর্ঘসময় ব্যবহার করা সম্ভব। দেশের বাজারে শক্তিশালী প্রসেসরে চলা নতুন মডেলের স্মার্টফোন এনেছে শাওমি।
স্মার্টফোনটি শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে। এতে ৬ গিগাবাইট র্যামের পাশাপাশি ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতা বা স্টোরেজ সুবিধা রয়েছে। দ্রুতগতির র্যাম ও উন্নত প্রসেসরের সমন্বয়ে ফোনটিতে যেকোনো কাজ করার পাশাপাশি ভিডিও দেখায় মিলবে স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা।
ভিজুয়ালের জন্য এতে দেওয়া হয়েছে ৬.৯ ইঞ্চির বিশাল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। এর ফলে ব্যবহারকারীরা উচ্চমানের ছবি ও ভিডিও উপভোগ করতে পারবেন। ছবি তোলার জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং সামনে সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে। ৬.৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্ডজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।
ডিভাইসটির স্থায়িত্ব ও সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং ধুলো ও পানি প্রতিরোধে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স প্রযুক্তি। এটি ব্যবহারের ফলে ফোনটি হাত থেকে পড়ে সহজে ভেঙে যাওয়া বা স্ক্র্যাচ পড়া থেকে রক্ষা পাবে। চমৎকার দুটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাচ্ছে রেডমি ১৭ ফাইভ-জি, যার খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।








