ইতালিতে ছুটি কাটাতে গিয়ে বাগদান সারলেন আয়ুষ্মান-সমীক্ষা

Published: October 30, 2026, 4:15 am

বলিউডের তারকা দম্পতি অর্চনা পুরান সিং ও পারমিত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি তার দীর্ঘদিনের প্রেমিকা সমীক্ষা শেঠির সাথে আংটি বদল করেছেন। রোমান্টিক এই বাগদান পর্বটি সম্পন্ন হয়েছে ইতালির ক্যাপ্রিতে। পাহাড় ও সমুদ্রের মনোরম পরিবেশে এক হাঁটু গেড়ে বসে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিশেষ মুহূর্তের ছবিগুলো প্রকাশ্যে আনলে তা নিয়ে শুরু হয় আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর খবরটি আলোচনায় এসেছে। ক্যাপ্রির নীল জলরাশি আর খাড়া পাহাড়ের মনোরম পটভূমিতে আয়ুষ্মানকে এক হাঁটু গেড়ে বসে আংটির বাক্স হাতে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়।

ছবিতে দেখা গেছে, ইতালির বিখ্যাত ব্লু গোটো গুহার নীল পানিতে কাঠের নৌকায় সময় কাটানোর সময় দুজনকে অত্যন্ত আনন্দিত দেখাচ্ছিল। সমীক্ষা তার আঙুলে হীরার আংটি প্রদর্শন করেছেন, যেখানে পান্নার মতো আকৃতির হীরা এবং হলুদ সোনার নকশাদার ব্যান্ড রয়েছে। ক্যাপশনে তারা লিখেছেন, পৃথিবীর অগণিত জীবনের ভিড়ে একে অপরকে খুঁজে পেয়েছেন তারা এবং জীবনের প্রতিটি অধ্যায় একসাথে অতিবাহিত করতে চান।

আয়ুষ্মান শেঠি অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, যেখানে তিনি ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করেন। অন্যদিকে সমীক্ষা শেঠি মুম্বাইয়ের একজন যোগব্যায়াম প্রশিক্ষক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। আইন বিষয়ে পড়াশোনা করা সমীক্ষা নিয়মিত তার সুস্থ জীবনধারা নিয়ে কনটেন্ট তৈরি করেন। অভিনেত্রী যোগিতা বিহানির মাধ্যমে তাদের প্রথম পরিচয় হয়েছিল, যা পরবর্তীতে পরিণয়ে রূপ নিল। ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে।

এই পরিবারের বিয়ের খুশির খবর নতুন নয়। এর আগে ২০২৫ সালের আগস্ট মাসে আয়ুষ্মানের বড় ভাই আর্যমান শেঠি ও অভিনেত্রী যোগিতা বিহানি বাগদান সম্পন্ন করেছিলেন। সেই সময় নতুন বাড়ি দেখতে গিয়ে আর্যমান যোগিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে অর্চনা পুরান সিং তার নিজের মা ও স্বামী পারমিত শেঠির বিয়ের সময়কার পারিবারিক আংটিটি হবু পুত্রবধূ যোগিতাকে উপহার দিয়ে নতুন এই সম্পর্কের স্মৃতি উদযাপন করেছিলেন। যোগিতা বিহানি ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। নিজেদের সম্পর্কের নানা ঘটনা নিয়ে ভিডিওতে কথা বলেছেন তাঁরা। বড় ভাইয়েরও বাগ্‌দান হয়েছে আয়ুষ্মানের বাগ্‌দানের আগে ২০২৫ সালের আগস্টে বাগ্‌দান সেরেছিলেন তাঁর বড় ভাই আর্যমান শেঠি ও অভিনেত্রী যোগিতা বিহানি। বাগ্‌দানের পর দুজনের আনন্দঘন মুহূর্তগুলোও ছবিতে ধরা পড়েছে।